বেসরকারি খাতের আরও তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো– এনআরবি কমার্শিয়াল, এনআরবি ও মেঘনা ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক
নিয়ন্ত্রণবহির্ভূত কারণে কোনও ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ব্যাংকের দায় থেকে মুক্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ তিন বছরের মধ্যে ব্যাংকের সব ঋণ পরিশোধ করে এক্সিট বা প্রস্থান করতে পারবে রুগ্ন ওই সব ব্যবসাপ্রতিষ্ঠান।
প্রতি বছরই ঈদে নতুন নোট বিনিময় করে থাকে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এবার হঠাৎ করেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন।
বাংলাদেশ ব্যাংকের ভল্টে কর্মকর্তাদের অর্থসম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সন্দেহ করছে যে, লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থসম্পদ মজুত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কোনো কর্মকর্তা লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারবেন না।
বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে জব্দ করা সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর সোনা ও অর্থ বাংলাদেশ ব্যাংকের লকারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ক্ষতি প্রতিরোধে ব্যাংক ও ব্যাংকের সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার নিয়মে সংশোধনী এনেছে বাংলাদেশ ব্যাংক। পরিপত্রে বলা হয়েছে, ভিন্ন দেশ থেকে রপ্তানিমূল্য প্রত্যাবসিত হলেও নিম্নবর্ণিত শর্ত পরিপালন সাপেক্ষে নগদ সহায়তা দেওয়া হবে।