আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়.....
বাংলাদে
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩২ জনের শরীরে।ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জনে পৌঁছেছে।
দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং নৈপুন্যে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি দারুন কাটলো বাংলাদেশের। ৪৭ ওভারে বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে টাইগাররা।
সারাদেশে পরবর্তী ২৪ ঘণ্টায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৫ বছর পর টেস্ট ক্রিকেটের বাংলাদেশের ওপেনিং জুটিতে শত রান আসলো। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে শতরানের জুটি গড়লেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩৭ জনের শরীরে।ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জনে পৌঁছেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৪ দিন দেশ মৃত্যুশূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।
তিউনিশিয়ার নৌবাহিনী শনিবার জানিয়েছে, তারা ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী রয়েছেন। তারা সমুদ্রযাত্রার উপযোগী একমাত্র জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্গা প্রথম টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলেছে লংকানরা। এখন চলছে খেলার মধ্যাহ্ন বিরতি।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। রবিবার (১৫ মে) টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্ট দিয়ে দীর্ঘ ৫মাস পরে সাদা পোশাকে ফিরলো সাকিব।