প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কপ২৬ সম্মেলনে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালনের ফলাফল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্বে সবচেয়ে বেশি ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের দ্বারা ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে আমাদের দেশের অগ্রণী ভূমিকার ফল।’
বাংলাদে
এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর পঞ্চম দিনে আজ মঙ্গলবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের টানা তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরছেন লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক। আজ বুধবার বেলা ১২টায় ঢাকার বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।
বাংলাদেশসহ নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের ৯৫টি দেশে নিজেদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে মার্কিন বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার।
দু'হাজার একত্রিশ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন মুখ কামরান গুলামকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরির কারণে টেস্ট দলে নেই অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ।
সারাদেশে কোভিড-১৯ টিকা নিরাপদে ও সহজে পরিবহনের জন্য কোল্ড-চেইন ব্যবস্থা-সমৃদ্ধ বিশেষায়িত ১৮টি ট্রাক উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইউএসএআইডি স্থানীয় বাজার থেকে চারটি ট্রাক ক্রয় করেছে এবং আরো ১৪টি ট্রাক আগামী মাসগুলোতে ঢাকায় এসে পৌঁছাবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত সাত দিনে করোনায় স্বল্প মৃত্যুতে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম স্থানে আছে চীন এরপর জাপান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একদিন বাংলাদেশেরও কোন উদ্যোক্তা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর চালু করা ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পাবে।’