করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৬৪ জন। যা এ পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।
বাংলাদে
করোনাভাইরাস পরিস্থিতির কারণে একদিন বন্ধ থাকার পরে আজ বৃহস্পতিবার ব্যাংক খুলেছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
১২২ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ৬৭ রানে পঞ্চম উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। ফলে ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৫১ বলে ৫৫ রান দরকার ছিলো টাইগারদের। ঐ অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয় নিয়ে চিন্তায় পড়ে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দারুণ বোলিং করলো বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১২১ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে মোস্তাফিজরা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে বাংলাদেশের দরকার ১২২ রান।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথু ওয়েড।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৪১ জন। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৩ হাজার ৮১৭ জনের শরীরে।
ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ তে প্রথম জয় পাওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ।
বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ইংল্যান্ড জাতীয় দলের আসার কথা থাকলে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সফর স্থগিত করার খবর জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে গত ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন চলছে। এরমধ্যেও ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছিল। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়িয়ে কর্মদিবসের সংখ্যা কমানো হয়েছে। সেই কারণে আজ বুধবার সব ব্যাংক বন্ধ রয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী গত রোববারও (১ আগস্ট) বন্ধ ছিল ব্যাংক
বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে টি-টুয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আজ বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল।