যে ধরনের প্রচারণা ও নির্বাচন এবার যুক্তরাষ্ট্রে হয়ে গেল সেটি ছিল নজিরবিহীন। কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক মহামারি আর দেশজুড়ে দীর্ঘ সামাজিক সহিংসতার মতো অভূতপূর্ব পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন।
বাইডেন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু তার মানে এই না যে, তিনি এখনি তার আসবাবপত্র ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভেনিউতে অবস্থিত হোয়াইট হাউসে স্থানান্তর করতে পারবেন। এর আগে কিছু কাজ করতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। জয় আসবেই ধরে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে পড়েছিলেন তিনি। একের পর এক রাজ্যে ধাক্কা খেলেও, ভোট পুনর্গণনার দাবিতে অনড় ছিলেন। কিন্তু পেনসিলভেনিয়ার শেষ আশা তাও ছিনিয়ে নিলেন জো বাইডেন। তাই দ্বিতীয় বার আর হোয়াইট হাউসের দখল নেওয়া হল না ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’।
মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমগ্র বিশ্বের নজর মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের ফলাফলের দিকে। বেশিরভাগ অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখন শেষ মুহূর্তের ভোট গণনা চলছে। শুক্রবার পেনসিলভানিয়া ও জর্জিয়ার অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকায় এখন হোয়াইট হাউস জয়ের আরো কাছাকাছি বাইডেন।
জর্জিয়ায়ও ভোটের ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। ১৬ ইলেকটোরাল ভোটের রাজ্যটিতে জয়ী হলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। সবশেষ হিসেব অনুযায়ী ট্রাম্পের চেয়ে ৯১৭ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দৃশ্যত ক্ষমতায় আসার পথে রয়েছেন জো বাইডেন। সরকার গঠনের প্রস্তুতি হিসেবে এরইমধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন তিনি।
নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তারা জয়ের পথে রয়েছেন বলে বিশ্বাস করেন।
যুক্তরাষ্ট্রে প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।