বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নবীর হোসেন (৩৮) নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নবীর বগুড়া শিবগঞ্জ থানার আটমূল মালগাড়ী গ্রামের গফুর মণ্ডলের ছেলে।
- রামমন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিললো ৩ রুপি!
- * * * *
- আছিয়া হত্যা মামলাঃ ফাঁসির রায়েও মায়ের স্বস্তি নেই, অপেক্ষা কার্যকরের
- * * * *
- স্পিকারের সঙ্গে আইপিইউর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ
- * * * *
- আগের দিনের ডালেই তৈরি করুন ঝটপট স্যান্ডউইচ
- * * * *
- ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অভিনেত্রী
- * * * *
বালু উত্তোলন
বাংলা ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুইজনকে হাতে নাতে ধরেছে নৌ-পুলিশ। কুষ্টিয়ার রানাখড়িয়া থেকে দেশীয় তৈরি বাংলা ড্রেজারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।
সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরবাজারে সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে বাজারের তিন রাস্তায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারের দোকানপাট বন্ধ রাখবেন ব্যবসায়ীরা।
স্থানীয় জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় বালু উত্তোলনের মহোৎসবের কারনে হুমকির মুখে নদী রক্ষা বাধ। পাবনার সুজানগরে পদ্মা নদীর অন্তত দশটি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের এ মহোৎসব চলছে।
পাবনা প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি রক্ষার দাবিতে পাবনায় মানববন্ধন-স্মারকলিপি পেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।ফসলি জমি বাঁচাতে পদ্মা নদীর পাবনা সদর উপজেলার চরতারাপুর পয়েন্টে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবিতে এই মানববন্ধন ও স্মারকলিপি দেন তারা।
যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনের নিকট থেকে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় এবং বালু তোলার পাইপ অপসারণ ও ড্রেজারের কিছু যন্ত্রাংস জব্দ করা হয়েছে।
পাবনায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে সুজানগরে পদ্মা নদী থেকে ১০টি ড্রেজার ধ্বংস করেছে। এই সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে তিন জনকে গ্রেপ্তার করা হয়।