বাসচাপা

ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মোঃ জামিল নিহত

ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মোঃ জামিল নিহত

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় মো. জামিল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ২ আরোহী আহত হয়েছেন। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

বাসচাপায় প্রাণ গেল পথচারীর

বাসচাপায় প্রাণ গেল পথচারীর

সিরাজগঞ্জে বাসচাপায় রাজু মন্ডল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মন্ডল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে।

ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ময়মনসিংহের ফুলপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের সাহাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসচাপায় অটোরিকশার চালক নিহত

বাসচাপায় অটোরিকশার চালক নিহত

রংপুরের তারাগঞ্জে বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায়এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ক্ষুব্ধ জনতার আগুন

টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ক্ষুব্ধ জনতার আগুন

টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।