গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বাসের ধাক্কা
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটমুখী একটি বাসের ধাক্কায় তারা শেখ (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বরিশালে এনা পরিবহন নামে এক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফুয়াদ শরিফ (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
কুমিল্লায় বুড়িচং উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম রুক মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রুক মিয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের মরহুম মো. মনোহর আলী (মনু) মিয়ার ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডের খুঁটিতে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪০ জন।
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. সেলিম হাওলাদার (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা শিশু নিহত এবং তিনজন হতাহত হয়েছেন। এরমধ্যে দুই বছর বয়সী শিশু সামিয়া আক্তারের মৃত্যু হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতে শহরের খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা আতিক মার্কেট মসজিদ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।