ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
বাস
সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আগামী সাধারণ নির্বাচনে তার দলকে আরো একবার সুযোগ দেয়ার জন্য আজ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী ইদ্রিসের বসত বাড়ি থেকে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও সহযোগী কাশেমকে আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া থেকে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। আটক কাশেম (৪০) একই এলাকার বাসিন্দা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজির পেছনে বাসের ধাক্কায় চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গোহালাকান্দা এলাকায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের মধ্যস্থতায় আকস্মিকভাবে তৃতীয় দফার একটি উদ্যোগ দৃশ্যত শুরু হয়েছে। এ উদ্যোগ নিয়ে কোন হাকডাক নেই। আলোচনা চলছে অনেকটা নীরবে এবং সংবাদমাধ্যমের আড়ালে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।