প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
বাস
সোমবার সকাল থেকে তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
লকডাউনে আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বিভাগীয় শহরে পাঠাতে শুরু করেছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে শুক্রবার (১৬ জুলাই) সকাল ছয়টায় ক্যাম্পাস ও কুষ্টিয়া শহর থেকে ঢাকা ও খুলনার দিকে পাঁচটি বাস ছেড়ে গেছে।এর মধ্যে তিনটি বাস ঢাকা এবং দু’টি বাস খুলনা বিভাগে যাবে।
যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ ৩০ বছর কারাদণ্ড। সে ক্ষেত্রে একজন আসামি রেয়াতের সকল সুবিধা পাবেন। তবে, দেশের কোনো আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি রায়ে উল্লেখ করেন, যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড। সে ক্ষেত্রে আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার কথা ভাবছে।
বিশ্ব এখন করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার এ কথা বলেন।
ইবি প্রতিনিধি: ক্যাম্পাস পার্শ্ববর্তী ও কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে আটকে পড়া শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিশ্ববিদ্যালয়। বুধবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সংযুক্ত আরব আমিরাত বুধবার ইসরাইলে তার দূতাবাস উদ্বোধন করেছে। প্রথম উপসাগরীয় দেশ হিসেবে তারা ইহুদি দেশটিতে দূতাবাস খুলল।
ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি মানাতে লকডাউন শিথিল করা হয়েছে । চলবে সকল প্রকার গণপরিবহন লঞ্চ ও ট্রেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে (১৫ জুলাই) সারা দেশে চলবে ট্রেন। আর এ জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বুধবার সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টিকিট।