বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় এবারই প্রথম দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া। ৩০ ডিসেম্বর, ২০২৫ মৃত্যুর মধ্য দিয়ে দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটে। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, সংগ্রাম ও নেতৃত্ব বিশেষভাবে স্মরণ করছে বিএনপি।