‘অবৈধ’ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রোডমার্চ-সমাবেশসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যা আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।