রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে দলটি।
বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি ।
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের রায় কার্যকর করার দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হাশেম রেজার নেতৃত্বে মোটরসাইকেল র্যালি ও গাড়িবহর নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামরিক অভ্যুত্থান নিয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) নাইজারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এই অবস্থায় দেশটিতে কয়েক হাজার মানুষ সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়
সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তামাক ক্রয়ের ওপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, ঋণের নামে ব্রিটিশ-যুক্তরাষ্ট্রের সুদের ব্যবসা বন্ধ ও তামাক চাষিদের জন্য সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে লালমনিরহাট তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি।
যশোর প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে দুটি বাম রাজনৈতিক দল। আজ দুপুরে যশোর শহরের ভোলাট্যাংক রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৩ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান করেছে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।