অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিচার দাবি
সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার অভিযোগ তুলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করারও দাবি তোলে তারা।
রাজশাহীতে চিকিৎসককে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
প্রিন্স হ্যারির বিচার দাবি করেছে আফগানিস্তান শাসনকারী তালেবান। ২০১২-১৩ সময়কালে আফগানিস্তানে অ্যাপাচে হেলিকপ্টারের কো-পাইলট এবং গানার হিসেবে দায়িত্ব পালনকালে এই ব্রিটিশ রাজপুত্র ২৫ আফগানকে হত্যার কথা স্বীকার করার প্রেক্ষাপটে এই দাবি তোলা হলো।
পাবনা প্রতিনিধি: ছাত্রীদের কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগের বিরুদ্ধে পাবনার সাঁথিয়ায় দুই শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা শনিবার (২১ মে ) ক্লাস বর্জন করে সকালে সাঁথিয়া উপজেলা সড়ক অবরোধসহ বিক্ষোভ করে। আন্দেলনের মুখে তদন্ত কমিটি করে শিক্ষার্থীদের শান্ত করা হয়।
সাম্প্রদায়িক হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করাসহ চার দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার কাছে স্মারকলিপি পেশ করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের মা কেঁদে কেঁদে সন্তান হত্যার বিচার চাইলেন।