ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কেটে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে সেখান থেকে সরে যান।
বিজিবি
ভারতে অনুপ্রবেশের সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।
ফেনীতে বন্যাদুর্গত ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ আগস্ট) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।
দেশের উত্তর-পূর্ব অঞ্চলের সীমান্ত জেলা কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজারের সীমান্তবর্তী বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণসামগ্রী বিতরণ এবং নদীরক্ষা বাঁধ নির্মাণ করে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়িয়েছে বিজিবি।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবিকে কোনো কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গ্রামবাসী বাধা প্রদান করেন।
সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
ফেনী জেলার সীমান্তবর্তী এলাকার বন্যাদুর্গত মানুষদের উদ্ধার সহায়তায় কাজে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)
এবার বাংলাদেশে গরু পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ৩টি গরুসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।