পরকীয়ার অভিযোগে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের দীর্ঘ ২৫ বছরের সম্পর্কে ছন্দপতন। এরইমধ্যে আদালতে বিচ্ছেদের মামলা করেছেন সুপারস্টারের স্ত্রী স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম। এরপরই গুঞ্জন এক দক্ষিণী নায়িকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বিজয়ের সংসার খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।
বিজয়ের সংসার
রাজনীতির জন্য চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর গুঞ্জনের মধ্যে থালাপতি বিজয় সম্প্রতি শেষ করেছেন তার কথিত শেষ ছবি ‘জানানায়গান’-এর শুটিং।