রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করতে বৈদ্যুতিক ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলে তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কনস্ট্রাক্টিং কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
বিদ্যুত
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রাথমিক জ্বালানি আমদানি করতে বাংলাদেশকে বছরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে এসিআই ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে।
উৎপাদন ব্যাহত হওয়ায় বাতিল হয়ে যাচ্ছে রপ্তানি আদেশ * এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২-৩ ঘণ্টা লোডশেডিং
শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৬৮ বছর বয়সী সাবেক ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুল কবির। ঢাকায় চিকিৎসা শেষে শনিবার চট্টগ্রামে ফিরেছেন। এমনিতেই অসুস্থ তার ওপর বিদ্যুৎ না থাকায় খুব কষ্টে আছেন জানিয়ে বললেন, এভাবে যদি বিদ্যুৎ না থাকে তাহলে আরও অসুস্থ হয়ে যাবেন।
ক্রমে তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে জ্বালানিসংকটে উৎপাদন বাড়াতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে রাজধানীসহ সারা দেশে বাড়ছে লোডশেডিং। রাজধানীতে দিনে গড়ে তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টার বেশি লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার এখন আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের দিকে এগোচ্ছে।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন বিদ্যুৎ সমিতিসমূহে অধীনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।
চট্টগ্রামে গত ক'দিন ধরে যে গ্যাস সংকট চলছিল তা আজ (সোমবার) সন্ধ্যা নাগাদ ঠিক হয়ে যাওয়ার খবর জানা গেলেও লোডশেডিং যে আরো বেড়েছিল তা ঠিক হতে আরো দিন দুয়েক সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।