কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশে বিদ্যুৎ এর কোন ঘাটতি নেই, এরপরেও সরকারের বিরুদ্ধ বলার মত কিছু না পেয়ে বিদ্যুৎ একটা দূর্ঘটনাকে কেন্দ্র বিএনপি মিথ্যাচার করছে।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
বিদ্যুৎ
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দেশের অর্ধেকের বেশি এলাকা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎহীন ছিল। এসব এলাকার মধ্যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ অনেকগুলো বড় শহর রয়েছে।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার ছয় ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলো। কিন্তু রাত ১২টার সময়েও দেশের অনেক এলাকায় বিদ্যুৎহীন ছিল বলে জানা যাচ্ছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়।
বিপর্যয়ের পর রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ এসেছে উত্তরা, গুলশান, বারিধারা, মিরপুরসহ কয়েকটি এলাকায়। সরবরাহ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দুপুরের পর থেকে লোডশেডিং চলছে অনেক এলাকায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।
জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।
রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫) নামের দু’জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়ে বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
রাজধানীর মতিঝিলে মুদি দোকানে বিদ্যুৎস্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে।