রাজধানীর বসুন্ধরায় একটি নির্মাণাধীন ভবনের নিচে অসুস্থ অবস্থায় পড়ে আছে একটি কুকুর। মোবাইল ফোনে ডাক আসে অ্যাম্বুলেন্সের। খবর পেয়েই ছুটে আসে অ্যাম্বুলেন্স। তারপর কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারিধারার একটি প্রাণি হাসপাতালে।
বিনামূল্যে
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শরীয়তপুরে ৫০০ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। শরীয়তপুরে মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি অব শরীয়তপুর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবছরের মতো এবারও অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করেছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল।
বেকার ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেহেরপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেহেরপুর শহরের মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান।
পাকিস্তানের সিন্ধু সরকার চলতি সপ্তাহেই নারীদের জন্য বিনামূল্যে বিদ্যুৎচালিত ‘পিঙ্ক স্কুটি’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
খুলনা জেলার দাকোপ উপজেলায় আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও পিকেএসএফ-এর যৌথ উদ্যোগে মাচা পদ্ধতিতে ছাগল ও ভেড়ায় পিপিআর ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এ সময় বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়।
নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার পাহাড়ি জনপদে বিনামূল্যে চিকিৎসা পেয়ে ৩৭৫ জন নারী ও পুরুষ চোখের আলো ফিরে পেয়েছেন। গেল এক বছরে মোট ১০টি ধাপে ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়।