বিমান

গুয়াতেমালায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

গুয়াতেমালায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

গুয়াতেমালায় একটি আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাতের কারণে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ফের ৩ দিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

ফের ৩ দিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার।

বগুড়ায় প্রশিক্ষক বিমানের জরুরি অবতরণ : আইএসপিআর

বগুড়ায় প্রশিক্ষক বিমানের জরুরি অবতরণ : আইএসপিআর

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষক বিমান (পিটি-৬) জরুরি অবতরণ করেছে।

১৫ মিনিটে ৪৪ লাখ টাকার ক্ষতি বিমানের

১৫ মিনিটে ৪৪ লাখ টাকার ক্ষতি বিমানের

টিকিট কারসাজির অভিযোগ উঠল রাষ্ট্রীয় পতাকাবাহী সংগঠন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে। কারসাজিতে সিট ফাঁকা থাকায় ১৫ মিনিটেই সংস্থাটির ক্ষতি হয়েছে ৪৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৪ লাখ টাকা)। ঘটনাটি বিমানের জেদ্দা রুটের।

শাহজালাল বিমানবন্দরে ১৭টি ব্রাউনি প্যাঁচা জব্দ, জরিমানা ১৯ লাখ

শাহজালাল বিমানবন্দরে ১৭টি ব্রাউনি প্যাঁচা জব্দ, জরিমানা ১৯ লাখ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭টি বিদেশি ব্রাউনি প্যাঁচা জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব প্যাঁচা জব্দ করা হয়। পরে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত হওয়ায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা ও বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৮

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৮

কলম্বিয়ায় ছোট আকারের একটি বিমান দুর্ঘটনায় আট আরোহীর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু। এনডিটিভি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।

আজ সশস্ত্র বাহিনী দিবস

আজ সশস্ত্র বাহিনী দিবস

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে ৩৬টি যুদ্ধ বিমান পৌঁছাল তাইওয়ানের কাছাকাছি এলাকায়। এর মধ্যে ১০টি বিমান মধ্যরেখাও অতিক্রম করে গেছে বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর।

যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুটি বিধ্বস্ত হয়।