প্রত্যাশার পারদ চলে এসেছিল একদমই নিচে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিল না আশার আলো। সবমিলিয়ে খুব বাজে অবস্থায় থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যদিও শেষ অবধি জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে টাইগাররা। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রেখে ২ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। বল হাতে এই ম্যাচে নজর কেড়েছেন রিশাদ হোসেন।