ভারতে অনুষ্ঠেয় ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। বৈশ্বিক এই আসরে টাইগারদের সামনে প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।
বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা শেষে পর্দা উঠেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো নিউজিল্যান্ড। দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরি ও অপরাজিত ২৭৩ রানের জুটিতে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
বেজে গেছে ওয়ানডে বিশ্বকাপের দামামা। ভারতের মাটিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১৩তম আসর। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে থেকে ক্রিকেটার কিংবা দর্শক, সবাই করছেন চুলছেড়া বিশ্লেষণ। সেই কাতারে নাম লেখালেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির।
টি-টোয়েন্টি যুগে প্রবেশ করার পর ক্রিকেট অনেকটা মারমুখি হয়ে গেছে। ওয়ানডে ক্রিকেটে ব্যাটাররা এখন হর-হামেশা ডাবল সেঞ্চুরি করে ফেলেন। ভারতের রোহিত শর্মার একারই রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। বিশ্বকাপ ক্রিকেটও দেখেছে ডাবল সেঞ্চুরির দেখা। এক ইনিংসে সবচেয়ে মারমুখি ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপটিল।
বিশ্বকাপের সব অর্জনই বড়। জো রুটের নামটিও লেখা হয়ে গেলো অর্জনের খাতায়, রেকর্ডে। এবারের বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরিটি যে এসেছে ইংলিশ এই ব্যাটারের হাত ধরে!
মাঠে গড়ালো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরিতে থাকায় তার পরিবর্তে টস করতে যান লাথাম। তিনি বোলিং বেছে নেওয়ায় আগে ব্যাটিং করছে ইংল্যান্ড।
বাংলাদেশ ক্রিকেট দল এখন ধর্মশালায়। হিমাচল প্রদেশের শহর ধর্মশালায় টাইগাররা দু’টি ম্যাচ খেলবে। ৭ অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তান এবং ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচ দু’টি খেলে পরশু ধর্মশালায় পা রাখেন টাইগাররা।
ওয়ানডে বিশ্বকাপে প্রথম দিনই মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। তবে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রথম তিনটি ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।