ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।
বিশ্ববিদ্যালয়
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার রাতভর এ সংঘর্ষে কমপক্ষে ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর আদাবর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমের উপর জঙ্গি হামলা হয়েছে। যা নেই তা উপস্থাপন করা হচ্ছে। এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে এর অধীনে নতুন তিনটা বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে। বিভাগ তিনটি হলো ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ তিন বিভাগের অনুমোদন দেয়।
রংপুরের গনেশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শফিকুল ইসলাম নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই সিলেবাসের ওপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল- ২০২৩ মঙ্গলবার সংসদে পাস হয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ।