ময়মনসিংহ প্রতিনিধি: মহামারী করোনার কারণে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক,খ,গ,ঘ এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়
মহামারির করোনাভাইরাসের কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষে আজ বেলা ১১ টায় ক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তিযুদ্ধ শরু হয়েছে।
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
দীর্ঘ দেড় বছর পর অক্টোবর থেকে ধাপে ধাপে সচল হতে যাচ্ছে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শর্ত পূরণ করে ‘ফল সেমিস্টার’ থেকে সশরীরে ক্যাম্পাসে পাঠদান শুরু করতে প্রস্তুতি নেয়া হচ্ছে।
করোনা মহামারীর কারণে দেড় বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও সশরীরে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
রাশিয়ার উরাল অঞ্চলের পের্ম শহরের বিশ্ববিদ্যালয়ে এক বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। পাশাপাশি হামলায় আরো ছয়জন আহত হয়েছেন।সোমবার পের্ম স্টেট ইউনিভার্সিটি নামের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী হামলা করলে এই হতাহতের ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এ–সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে সীমিত আকারে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।শুরুতে স্নাতক শেষ বর্ষের ও স্নাতকোত্তরের শিক্ষর্থীরা যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন তারাই হলগুলোতে উঠতে পারবেন।
জাতীয় সংসদে আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১সহ ৪টি বিল পাস করা হয়েছে। উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, বাংলাদেশ মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১ ও বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল, ২০২১।