এবার হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে হবে মূল্যায়ন। ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে করা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর আবু কালাম মো: ফরিদ উল ইসলামের নামে ভিত্তিহীন বক্তব্য জুড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করার অভিযোগ উঠেছে।
ইবি প্রতিনিধি: বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কুয়েতের আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক পালিত হয়েছে।
কুবি প্রতিনিধি: ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বড় ভাই মোঃ বেলাল উদ্দিনের খোঁজ মিলেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘গ্রামীণ পর্যটন উন্নয়নে প্রতিবন্ধকতা: উত্তরণ’ প্রতিপাদ্যে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ইবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্যপদে দায়িত্ব প্রদানকে বিশ্ববিদ্যালয় কনসেপ্টের সাথে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ইবি প্রতিনিধি: শিক্ষক নিয়োগ বাণিজ্যে ঘুষ গ্রহণের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমীন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুর রহিম।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ তার ৬ সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ধর্ষণে সহযোগিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের অভিযোগে দুটি মামলার পর এবার সাইবার অপরাধে আরও একটি মামলা দায়ের কারেছেন ঢাবির সেই ছাত্রী।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে নতুন তিনটি বাস যুক্ত হয়েছে। ৩৬ লাখ টাকা করে মোট ১ কোটি ৮ লাখ টাকায় কেনা নতুন এ বাসগুলো শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেয়া হবে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের।