বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ একাডেমি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪ দিন পর সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ সচল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং বাংলা সমিতির যৌথ উদ্যোগে ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে ‘দেশীয় ফল উৎসব- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ৭৩ হাজার টাকার ওষুধের গরমিল ধরা পড়েছে। ওষুধ ক্রয় কমিটির আকস্মিক অডিটে বিভিন্ন ধরনের প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের হিসাব মেলেনি। এ ঘটনায় মেডিকেল সেন্টারের ওষুধ সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা সহযোগিতা সম্প্রসারণে জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোজো ওয়াতানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। বুধবার (১৫ জুলাই) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ সেশন) উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে উচ্চ শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তারা।
জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির এক বছরের জন্য অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।