রাজধানীর ফুলবাড়িয়ার সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন খলিলুর রহমান হাসান (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।
বিস্ফোরণ
রাজধানীর সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আয়েশা আক্তার নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।
ফতুল্লার মাসদাইর এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনে মা ও শিশু সন্তান দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম মির্জা আজম (৩৬)।
গুলিস্তানের সিদ্দিকবাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানের সিদ্দিক মার্কেটে বিস্ফোরণ নিয়ে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারব এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো নাকি গ্যাস অথবা শর্ট সার্কিট থেকে হয়েছে।
আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। বুধবার রাত দশটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের কুমগ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
ঢাকার গুলিস্তান এলাকার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা।