পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ার পুলিশ লাইন্সের মসজিদের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কতৃপক্ষ।
বিস্ফোরণ
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে একটি ড্রাম বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় বিস্ফোরণের একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ওই পরিবারের গৃহবধূ মোসাম্মৎ সখিনা বেগম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকার ধামরাইয়ে এক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের পূর্বে বক্সবার্গে ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪০ জন।দেশটির জরুরি পরিষেবাসমূহ এ কথা জানিয়েছে।
শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরধুপুরিয়া চরকান্দি এলাকায় নিজের বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।বুধবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরাকের উত্তরাঞ্চলে কিরকুকের কাছে এক হামলায় রোববার ফেডারেল পুলিশের অন্তত সাত সদস্য নিহত হয়েছে। এলাকাটিতে ইসলামিক স্টেট গ্রুপ জিহাদিদের অবশিষ্টাংশ সক্রিয় রয়েছে। পুলিশ ও সরকারি সূত্র এএফপি’কে এ কথা জানায়।
রাজধানীর মিরপুরে একটি বাসায় এসি বিস্ফোরণ ঘটেছে।বিস্ফোরণে হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪) নামে দুজন দগ্ধ হয়েছেন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামীলী গের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক পুলিশ মুখপাত্র এ কথা জানিয়েছেন।