বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের দুই বাড়িতে শোকের মাতম

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বৃহস্পতিবার কনের বাড়িতে ছিল গায়ে হলুদের আয়োজন। শুক্রবার (১৬ অক্টোবর) বিয়ে, তাই বরকে বরণ করতে বাড়িজুড়ে সাজানো হয়েছিল আলোকসজ্জার গেট।

অন্যদিকে বরের বাড়িতেও চলছিল নববধূকে বরণের প্রস্তুতি। দুই পরিবারেই ছিল উৎসবের আমেজ। কিন্তু বিয়ের আগের রাতেই সব আনন্দ বদলে গেল শোকে। বর সাজার অপেক্ষায় থাকা মেধাবী ছাত্র আরিফ শাহরিয়ার সৌমিকের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে দুই পরিবারসহ পুরো মহল্লা।