বিয়ের ৪ বছর পর হলো প্রথম সন্তান হাসপাতাল থেকে চুরি

বিয়ের ৪ বছর পর হলো প্রথম সন্তান, হাসপাতাল থেকে চুরি

বিয়ের ৪ বছর পর হলো প্রথম সন্তান, হাসপাতাল থেকে চুরি

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।