জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, এ আন্তর্জাতিক সংস্থা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি মানবিক অস্ত্রবিরতি পালনের প্রচেষ্টা চালাচ্ছে।
বি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে যে ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সেখানে খাদ্য দুর্লভ হয়ে পড়ছে। এর ফলে মানুষজনকে খাদ্যের সন্ধানে চরম পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে।
সাংবাদিক ও অন্যান্য কর্মচারীর চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রথমবারের মতো রমজানে পুরোদমে শ্রেণি-কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশনে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।পুনর্গঠিত চারটি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, (২) বিজ্ঞান ইউনিট, (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট ও (৪) চারুকলা ইউনিট।
জাম্যামাইকাকে হারিয়ে ৩৬ বছরের মধ্যে প্রথমবার ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে কানাডা। রোববার টরন্টোতে অনুষ্ঠিত বাছাইপর্বে কানাডা ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হিজাব খুলে কান বের করে ছবি দেওয়ার পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে।