বি

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বৃহস্পতিবার কনের বাড়িতে ছিল গায়ে হলুদের আয়োজন। শুক্রবার (১৬ অক্টোবর) বিয়ে, তাই বরকে বরণ করতে বাড়িজুড়ে সাজানো হয়েছিল আলোকসজ্জার গেট।

অন্যদিকে বরের বাড়িতেও চলছিল নববধূকে বরণের প্রস্তুতি। দুই পরিবারেই ছিল উৎসবের আমেজ। কিন্তু বিয়ের আগের রাতেই সব আনন্দ বদলে গেল শোকে। বর সাজার অপেক্ষায় থাকা মেধাবী ছাত্র আরিফ শাহরিয়ার সৌমিকের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে দুই পরিবারসহ পুরো মহল্লা।

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

পরিবারের আর্থিক দৈন্যদশা মেটাতে ও মায়ের উন্নত চিকিত্সার খরচ যোগাতে গত বছরের জানুয়ারির ১৮ তারিখ সৌদি আরব যান ২২ বছরের মুন্নি। তবে এক সপ্তাহের ব্যবধানে দেশে ফিরেন আসেন মুন্নি। তবে নিথর দেহে। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। তবে পরিবারের দাবি, বিদেশে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মুন্নি। প্রতি বছর মুন্নির মতো হাজারো নারী ভালো জীবনের আশায় বিদেশে গেলেও অনেকেই দেশে ফেরেন কফিন বন্দি হয়ে।

বিগ ব্যাশে ফিরছেন বোল্ট

বিগ ব্যাশে ফিরছেন বোল্ট

‎‎ অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে ফিরছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ২০২৬-২৭ মৌসুমের পুরো আসরের জন্য ৩৭ বছর বয়সী এই পেসারের সঙ্গে চুক্তি করেছে সিডনি থান্ডার।

আগামী মৌসুমে থান্ডারে নিউজিল্যান্ডের আরেক পেসার লকি ফার্গুসনের সঙ্গে খেলবেন বোল্ট। বিগ ব্যাশে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে এবং দলের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছেন তিনি।

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি (সাবেক র‌্যাব)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে কচুরিপানা নিচে কাদার মধ্যে লুকানো অবস্থায় এগুলো উদ্ধার করে এসআরবি-৯এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।

 

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট এলাকা থেকে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসপি হাবিবুর রহমান। 

 

পূজার ছুটিতে নির্বিঘ্ন যাতায়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

পূজার ছুটিতে নির্বিঘ্ন যাতায়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী ও ভ্রমণপিপাসু মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের মতো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

 

সংবিধানে সব নাগরিকের সমান অধিকার, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব: ত্রাণমন্ত্রী

সংবিধানে সব নাগরিকের সমান অধিকার, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,‘সবাই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম সকলের সমান অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে। প্রতিটি নাগরিক যেন এই অধিকার ভোগ করতে পারেন, তার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব।’