আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এই সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বি
দুর্নীতি ও অনিয়মের কারণে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশের পরেও তার বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি কেটে ফেলায় গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মঙ্গলবার (০১ জুন) দুপুরে ময়নাতদন্ত শেষে মেডিক্যালের ফরেনসিক বিভাগের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শত শত গ্রাহকের বীমা দাবির টাকা পরিশোধ না করায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন অধ্যাপক রুবিনা হামিদসহ সাতজনের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে একাধিক প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত ৯ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেন।
ভারতে করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশে অশনি সঙ্কেত পেয়েছে বিজেপি! প্রশাসনের মানুষের ক্ষোভের পাশাপাশি শাসকদলের বিধায়কদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। বছর ঘুরলেই গোবলয়ের এই রাজ্যে বিধানসভা নির্বাচন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের শিক্ষাসমগ্রী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) উদ্ধার করা লাশের পিঠে দুটি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ি সদর উপজেলার একটি বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার কুটির হাট বাজারে ভ্রাম্যমান আদলতের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।