রোহিঙ্গা সংকটের সমাধানে প্রধান ভূমিকা পালন করার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। এই সংকট সমাধানে রোহিঙ্গা বিষয়ক একজন বিশেষ দূত নিয়োগ করার জন্যও তিনি প্রস্তাব দিয়েছেন।
বি
শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত হওয়া পরীক্ষা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় এ ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ এ সুখবর জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নবগঠিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্ত তার আগেই খুলনার ১৮টি রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহনশ্রমিকরা।
সিরিয়ায় ইরান-সমর্থিত দুটি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। বৃহস্পতিবারের (২৫ ফেব্রুয়ারি) হামলার ঘটনাটি প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় চালানো হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ৪২তম বিশেষ বিসিএসের (চিকিৎসক) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার। এবার শুধু রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপির এক নেতা। তার পাশে আরও অনেক নেতা। কিন্তু যাদের উদ্দেশে বক্তব্য তারা নেই। চেয়ারগুলো ফাঁকা। গোটা মাঠে একজন মাত্র দর্শক। আরেকজন মঞ্চের নিচে।