ডালাসে নামিবিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চার উইকেটের জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে তারা আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর শিরোপা নিশ্চিত করেছে।
বি
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে আক্তার মাঝি, তানভীর ও রুকন উদ্দিন নামে তিন স্থানীয় বাসিন্দাকে রাতের আঁধারে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে এবং আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে বুধবার বিকালে চকরিয়া আদালত চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবার ও এলাকাবাসী যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেন।
বিশ্বের শহরগুলো যখন স্বাস্থ্যসেবা, গণপরিবহন, নগর ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের রাজধানীসহ অন্যান্য শহরগুলো হাঁটছে উঠটো পথে। একের পর এক আন্তর্জাতিক বাসযোগ্যতা সূচকে পিছিয়ে পড়ছে বাংলাদেশের শহরগুলো। শুধুমাত্র বিশাল অট্টালিকা কিংবা বড় অবকাঠামো কোনো শহরকে বাসযোগ্য উন্নত শহর হিসেবে গড়ে তুলতে পারে না।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় শুরু হয় ব্যাপক ইসরায়েলি সামরিক অভিযান। এরপর প্রায় তিন বছর ধরে চলা বিমান ও স্থল হামলায় অবরুদ্ধ উপত্যকার বিস্তীর্ণ এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর, সড়ক, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামোর বড় অংশই আজ নিশ্চিহ্ন। এদিকে ইসরায়েলে নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই গতকাল হামলার তৃতীয় বার্ষিকী পালন করা হয়।
চাঁদপুরের কচুয়ায় বসতবাড়িতে ঢুকে এক নারীকে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির পাশাপাশি মারধর ও গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামিরা ওই নারীর ঘরের দরজায় দুটি তালা মেরে ঘর থেকে বাহির করে দেয়। মামলাটি আমলে নিয়ে বিচারক পুলিশের মাধ্যমে ওই নারীর বসতঘরের তালা খুলার ব্যবস্থা করেন।
এশিয়ান গেমসের ব্যর্থতা ভুলে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মাঠে নামছে বাংলাদেশ। আগামী শুক্রবার (৯ অক্টোবর) শুরু হতে যাওয়া ম্যাচের আগে সেখান পরিস্থিতি সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন টাইগারা।বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিয়ে প্রাথমিক চাহিদার ক্ষেত্রে অত্যন্ত প্রতীক্ষিত পাকিস্তান-ভারত ম্যাচটিই সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। এই ম্যাচের জন্য ১ লাখ ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।টিকিটের সামগ্রিক চাহিদাও প্রত্যাশা ছাড়িয়ে গেছে।
চলমান উত্তেজনরার মধ্যেই চলতি সপ্তাহে সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। বুধবার (৭ অক্টোবর) সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রায় ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির চক্র চালানোর দায়ে ১২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।