তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতোদিন রাজনীতির মাঠে থাকবে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না, ঘৃণা ও সাংঘর্ষিক রাজনীতি কখনো যাবে না।
বি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস-২০২৩ উপলক্ষে প্রতিবাদ র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে প্রতিবাদ র্যালিটি শুরু হয়।
৪০তম বিসিএসে নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে।
ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের নির্ধারিত শর্ত না মানায় ফার্মেসি বিভাগের অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞায় পড়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
আগামীকাল নগর দক্ষিণের ২৪টি থানায় বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ। এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপি সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
একুশে আগস্টের গ্রেনেড হামলার বিষয়টি আওয়ামী লীগের একটি সাজানো নাটক বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে না করে, অন্য জায়গায় আওয়ামী লীগ মিটিং করেছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পর্শে গাজী হাফিজুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।