ঘড়িতে সময় বেলা সাড়ে ১১টা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটমূলকে ঘিরে বসে রয়েছে ৩৬ জন সুবিধাবঞ্চিত শিশু। হাতে বাটি আর কাঠি। বাটিতে সাজানো গ্রীষ্মকালীন বিভিন্ন মৌসুমী ফল।
বি
ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে জাতীয় দলে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল দুইটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে এশিয়া সফরে রয়েছে। ইতোমধ্যেই একটি ম্যাচে মাঠে নেমেছে লে আলবিসেলেস্তেরা। চীনের রাজধানী বেইজিংয়ে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসির দল।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগমী ২৬ জুন থেকে এ ছুটি শুরু হবে ও চলবে ৫ জুলাই পর্যন্ত।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার একদিন পর টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ১৪ ও ১৬ জুলাই।
বিএনপি বিদেশীদের কাছে যায়, ধরনা দেয়- আওয়ামী লীগ নেতাদের এমন সমালোচনার জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিদেশীদের কাছে যাই না, বিদেশীরা আমাদের কাছে আসে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রমাণ করেছে, এটা তাদেরই বক্তব্য।
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রী এবং ৫৫ ক্রুসহ ১২০ আরোহীর সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পুরোপুরি প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের কোনো শাখা, উপশাখা, এটিএম বুথ বা সশরীরে লেনদেনের কোনো ব্যবস্থা থাকবে না।