সত্যিকারের প্রেম নাকি কখনও মরে না। তা বেঁচে থাকে অভিমানে কিংবা ঘৃণায়। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাসের প্রেমও অমর—এমনটা বললে অত্যুক্তি হবে না। সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা।শাকিব-অপুর এসব খবর প্রচার হতে না হতেই সন্তানকে নিয়ে বুবলীও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন!
বুবলী
‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে বিটিভিতে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। কাজ করেছেন একাধিক ঢালিউডের সিনেমায়।
ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ যেমন দর্শক। ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন তারা। এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন।
পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলেছেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। শনিবার দুপুর ২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের চারটি ছবি পোস্ট করেছেন বুবলী। এতে দেখা যায়, কালো পোশাকে পদ্মা সেতুর রেলিং ধরে পোজ দিয়েছেন তিনি।
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরপরই উৎসবে মেতে উঠবে পুরো দেশ। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে মুক্তির মিছিলে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এবার সে তালিকায় যুক্ত হলো চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’।
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
সম্প্রতি শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম শবনম বুবলী। তার সন্তান বীরকে ঘিরে নানা গুঞ্জনে আলোচনায় আসেন তিনি।
‘বেবি বাম্পের’ ছবি নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন নায়িকা শবনম বুবলী। এর মধ্যেই পরনে লাল শাড়ি, কপালে টিকলি, হাত ও গলাভর্তি গয়নায় কনের সাজে হাজির হলেন তিনি।
কয়েকবছর ধরেই চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন ভাসছে। শোনা যাচ্ছিল, শাকিব খানের সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে তারা সবসময় বিষয়টি অস্বীকার করে গেছেন। সেকারণে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছিল না।