১৪ বছরের ৯ বছরই ছিলেন ছায়ায়। এ ছায়ায় সর্বোচ্চ অবস্থান ছিল ভাগাভাগির ‘সেকেন্ড ইন কমান্ড’। রিয়াল মাদ্রিদের ‘পোস্টার বয়’ তখন ক্রিস্টিয়ানো রোনালদো। একসঙ্গে তিনটি ছবির জায়গা বরাদ্দ থাকলে তবেই দেখা মিলত তাঁর, সঙ্গে গ্যারেথ বেল। প্রায় এক দশক ছায়ায় পার করে দেওয়া সেই করিম বেনজেমাই গত পাঁচ বছর ছিলেন রিয়াল মাদ্রিদের ‘প্রধান মুখ’। এ মুখ প্রায় একাই এনে দিয়েছে একটি চ্যাম্পিয়নস লিগ আর দুটি লা লিগা। দ্বিতীয় সারির একজন থেকে হয়ে উঠেছেন রিয়ালের ‘রিয়েল কমান্ডার’।
বেনজেমা
লা লিগায় করিম বেনজামার হ্যাটট্রিকে আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর তাতে জয়ের ধারায় ফিরলো লস ব্লাঙ্কোসরা। গত ম্যাচে জিরোনার মাঠে দুঃস্বপ্নের রাত কাটে রিয়াল মাদ্রিদের। হেরেছিল ৪-১ গোলে। সেই ম্যাচে ছিলেন না করিম বেনজেমা।
মাত্র সাত মিনিটে তিন গোল মানে হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। আর আধা ঘণ্টার খানিকটা বেশি সময়ে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল মাদ্রিদ জায়ান্টরা।
আগামীকাল প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ব্যবস্থাপনায় প্রদান করা হবে আধুনিক ফুটবলের অন্যতম মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর।
উয়েফা বর্ষসেরা মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। গতকাল ইস্তাম্বুলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা বিভাগে বর্ষসেরার খেতাব লাভ করেছেন বার্সেলোনা তারকা অ্যালেক্সিয়া পুটেলাস।
২০২২-২৩ মৌসুমের শুরুতেই গোল করে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এ পর্যন্ত সর্বমোট ৩২৪ গোল করে তিনি সাবেক কিংকদন্তী রাউল গঞ্জালেজকে পিছনে ফেলেছেন।
২০২১/২২ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বর্ষসেরা নির্বাচিত মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমার। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার সর্বোচ্চ ১৫ গোল করে এই পুরস্কার জয় করে নিয়েছেন।
রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার হাতেই এবারের ব্যালন ডি’অর দেখছেন সাতবারের রেকর্ড এই এ্যাওয়ার্ড জয়ী লিওনেল মেসি।