সিলেট বিভাগের ১১টি উপজেলায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১১টি উপজেলা হচ্ছে- সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং।