ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সাতক্ষীরার উপকূলীয় জনপদে ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ১ ও ২-এর অধীনে ২০টি পয়েন্টে এসব বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়।
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট
- * * * *
- সেভ দ্য চিলড্রেনে চাকরি, কর্মস্থল ঢাকা
- * * * *
- দূষিত শহরের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- * * * *
- তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদনের দাবিতে মশাল মিছিল
- * * * *
- অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু
- * * * *
বেড়িবাঁধ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে। জোয়ারের পানিতে জেলার কমলনগর নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে করে এ এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার, এছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাঁটু পানিতে ভোগান্তির শিকার হন।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে খুলনার উপকূলীয় কয়রায় দুর্বল বেড়িবাঁধ মেরামতে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন গ্রামের নারী-পুরুষরা। রবিবার (২৬ মে) দুপুরে কয়রার দক্ষিণ বেতকাশি ইউনিয়নে চরামুখা মেদের চর, মহেশ্বরীপুর নয়ানী এলাকায় কোদাল-খোন্তা দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ উচু করতে দেখা যায়। নদনদীতে পানি বাড়লে যে কোন সময় দুর্বল বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলের নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীতে পানি বৃদ্ধির ফলে সাতক্ষীরার শ্যামনগরে ঝুঁকিপূর্ণ বক্সকলের নিচের অংশ দেবে লোকালয়ে পানি প্রবেশ করেছে।