বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ ‘সহকারী ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
বৈশাখ
বাগেরহাটের শরণখোলায় মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন গ্রামের বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে আকস্মিক আঘাত হানে এই কালবৈশাখী।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী বয়ে যাচ্ছে। শনিবার দুপুরে কোথাও প্রবল বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টি হতে দেখা গেছে।
রাজধানী ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ এবারের মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী হতে পারে আজ (মঙ্গলবার, ২৩ মে)। এছাড়া দেশের প্রায় ৬৪টি জেলার ওপর দিয়েই প্রবল বেগে এ ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
৫ বিভাগে শক্তিশালী কালবৈশাখীর পূর্বাভাস।সোমবার সকালে ফেসবুকে এক পোস্টে এই তথ্য দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি।
রংপুরের বেশ কয়েকটি উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে লন্ডভন্ড হয়েছে পীরগাছা ও কাউনিয়ার অন্তত চার-পাঁচটি গ্রাম। এছাড়া ঝোড়ো বাতাসে আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা।
সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী বিভাগেই প্রাণ হারিয়েছেন ৬ জন। শনিবার পৃথক সময়ে সারাদেশের বিভিন্ন জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।