এখন থেকে লালন উৎসব জাতীয়ভাবেই পালিত হবে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, লালন আমাদের কৃষ্টি, সংস্কৃতির ধারক-বাহক। লালনকে দেখলে বাংলাদেশকে দেখা যায়। তাই লালন আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।
ব্যাহত
রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আগামী কয়েক দিনে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পর্যায়ক্রমে এ আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, কিছু গোষ্ঠী পিআর পদ্ধতির দাবি তুলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করছে।
তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা চলছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) দুইজন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দায় হতে অব্যাহতি দেবে সরকার। ইতিমধ্যে ৩৫ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।
ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়া ও বেশ কয়েকটি আঞ্চলিক সংসদ ভবনে আগুন দেওয়ার ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্ব-নির্ধারিত চীন সফর বাতিল করেছেন।
নির্বাচনকে ব্যাহত করতে কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।