লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ব্লুমেনাউ শহরের একটি কিন্ডারগার্টেনে কুঠারের কোপে অন্তত চার শিশুকে হত্যা করেছে এক তরুণ।
ব্রাজিল
ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেরিওর ঠিক বাইরে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।
ভয়াবহ ভূমিধসে ব্রাজিলে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করার অনুমতি দিয়েছেন। রোববার অনুমতি পাওয়ার পর রিও ডি জেনিরোতে যুদ্ধজাহাজ দুটি নোঙর করেছে।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ভয়ানক চোট পেয়েছেন নেইমার। যেতে হয়েছে ছুরি-কাঁচির নিচেও। কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েও ইনজুরি থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না এই ফরোয়ার্ড।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জন মারা গেছেন। কর্তৃপক্ষ রোববার এ খবর জানিয়েছে।
আবার বিতর্কে জড়ালেন সুইস সুয়ারেজ। ফুটবল মাঠে মারামারিতে জড়িয়ে পড়লেন তিনি। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়ান সুয়ারেজ। পরিস্থিতি সামলাতে মাঠে নামাতে হয় মিলিটারি পুলিশ।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে মঙ্গলবার পর্যটকবাহী একটি বাস উল্টে গেলে সাতজন নিহত ও ২২ জন আহত হয়েছে। বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাচ্ছিল। পুলিশ এ কথা জানিয়েছে
প্রাণনাশের ঝুঁকিতে ব্রাজিলের ফুটবলার দানি আলভেজের জেল পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন বার্সেলোনার সাবেক এ ফুটবলার।
ব্রাজিলে সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাজধানীতে দাঙ্গার দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা তাকে সরিয়ে দিলেন।