মহামারি করোনভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ রোধে বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা ৬০ থেকে কমানো হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন ।
বয়স
মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলো ৯ বছরের এক শিশু। নাম তার সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছে। জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম।
যুক্তরাষ্ট্র শুক্রবার সে দেশের ১৮ ও এর বেশি বয়সের সকল মানুষকে ফাইজার ও মডার্নার তৈরি কভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে।
সারোগেসির মাধ্যমে একসঙ্গে ২১ সন্তানের মা হয়ে আলোচনায় এসেছেন ২৪ বছরের ক্রিস্টিনা অজতুর্ক। সবমিলিয়ে তিনি এখন ২২ সন্তানের জননী। ক্রিস্টিনা ও তার স্বামী গালিপ অজতুর্ক দুজনেই বড় পরিবার ভালোবাসেন। তাই দুইজন মিলেই সারোগেসির মাধ্যমে এতগুলো সন্তানের জন্ম দিয়েছেন।
সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে এ কথা বলেন তিনি।
করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারীর বসয়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হচ্ছে নিবন্ধনের বয়সসীমা। এ মাসের (অক্টোবর) শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
ক্রিস গেইল এবার ইন্ডিয়ান ক্রিকেট লিগ তথা আইপিএলে বয়স্কতম ক্রিকেটার হিসেবেই রাহুল দ্রাবিড়কে টপকে সর্বাধিক রান গড়ার নজির গড়ে ফেললেন। ৪০ পার করা ক্রিকেটারদের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি এখনো ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকা অনুসারে জাপানি উমেনো সুমিয়ামা ও কোমে কোদামা এখন বেঁচে থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ বোন।
১২ বছর ও তদূর্ধ্ব বয়সী ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।
আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। তবে কোভিড-১৯ পরিস্থিতির জন্য বিসিএস বাদে যেসব মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখ নির্ধারণ করার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।