সার্কভুক্ত আটটি দেশের সবগুলোতেই করোনা হানা দিয়েছে। শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৬৬ জন।
ভাই
চীনের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এমন প্রমাণ দেখেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার নতুন করোনাভাইরাস ল্যাবে নয় ‘প্রাকৃতিক উৎস’ (ন্যাচারাল অরিজিন) থেকে ছড়িয়ে পরার কথা পুনর্ব্যাক্ত করেছে।
করোনাভাইরাসের দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রায় চার কোটি মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছে সরকার।
ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা শনিবার পর্যন্ত ১৫ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বব্যাপী মোট সংখ্যার অর্ধেক।
করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে শিল্পাঞ্চলের কাছাকাছি বসবাস করা শ্রমিকদের নিয়ে উৎপাদন চলছে। এরপরও কোনো কারখানায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা কাজে যোগদান করছে বলে অভিযোগ উঠেছে।
করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিটের কার্যকারিতা পরীক্ষায় শনিবার ছয় সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামমরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দিল্লিতে আধাসামরিক বাহিনী (সিআরপিএফ) এর ১২২ সদস্যের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
দেশে করোনা ভাইরাস সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। যা আক্রান্ত রোগীর সংখ্যার ৮৩.০৭ ভাগ।