বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবাদ। বিক্ষোভের আগুনে এবার রাঁচিতে প্রাণ হারালেন দু’জন। আহত অন্তত ১০ জন।
ভারতে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের উত্তরপ্রদেশের কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হলো দমকলকর্মীদের। আগুনের তাপে অসুস্থ হয়ে পড়েন তাদের একাধিক কর্মীও। এদিকে শনিবার বিকেলের অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২।
শুক্রবারই গত ৩ মাসের মধ্যে রেকর্ড বৃদ্ধি হয়েছিল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায়। চার হাজেরের উপরে উঠে গিয়েছিল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা। শনিবার সে তুলনায় আক্রান্তের সংখ্যাটা খানিক কমলেও স্বস্তি মিলল না।
বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে নয়াদিল্লির রেলভবন থেকে ভার্চুয়ালি নতুন এই ট্রেনের যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
করোনা আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের। ঠিক যখন মনে হচ্ছিল, দেশে এই মহামারীর সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হচ্ছে, তখনই তামিলনাড়ুতে মিলল ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের
ভারতের একটি মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
দেশবিরোধী ভুয়া খবর ছড়ানোর অভিযোগে ১০টি ভারতীয় ও ৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই অভিযোগে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৯৪টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার।
হিজাব ও মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে না দেয়া নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক। এবার সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে মসজিদে মাইক বাজিয়ে আজান দেয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।