ভারত

স্বায়ত্বশাসন বাতিলের পর জম্মু-কাশ্মীরে প্রথম নির্বাচন

স্বায়ত্বশাসন বাতিলের পর জম্মু-কাশ্মীরে প্রথম নির্বাচন

ভারতের সংবিধানে স্বায়ত্বশাসন সম্পর্কিত ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের পাশাপাশি ১২ হাজার ১৫৩টি পঞ্চায়েত আসনেও ভোট হচ্ছে। 

গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, নিহত ৫

গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, নিহত ৫

ভারতে একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগেছে বলে টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে। 

ভারতের হায়দ্রাবাদে ভোটে হঠাৎ ইস্যু ‘অবৈধ বাংলাদেশী’ ও রোহিঙ্গা

ভারতের হায়দ্রাবাদে ভোটে হঠাৎ ইস্যু ‘অবৈধ বাংলাদেশী’ ও রোহিঙ্গা

বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভারতের একটি জাতীয় টিভি চ্যানেলের প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন যে, মুসলিমদের রাজনৈতিক দল এম আই এম নেতাদের নাম ছাপানো প্যাডে 'অবৈধ বাংলাদেশী'দের নাম ভোটার তালিকায় তোলার জন্য সুপারিশ করা হয়েছে।

ভালবাসার অনন্য দৃষ্টান্ত

ভালবাসার অনন্য দৃষ্টান্ত

হুইল চেয়ারে বসা এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তরুণী অনামিকা। ২৯ বছরের রাহুল ২০১৬ সালে দুর্ঘটনার মুখে পড়েন। তারপর থেকেই হুইল চেয়ারেই বন্দি রাহুলের জীবন। ভালবাসার জোরে সেই রাহুলকে জীবনসঙ্গী করলেন অনামিকা।

ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ও স্বামী হর্ষ গ্রেফতার

ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ও স্বামী হর্ষ গ্রেফতার

প্রায় তিনঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবি জানিয়েছে জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করেছেন ভারতী ও হর্ষ।

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বাবার মৃত্যু, জানাজায় থাকতে পারছেন না

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বাবার মৃত্যু, জানাজায় থাকতে পারছেন না

সিডনিতে শুক্রবার (২০ নভেম্বর) কোয়ারেন্টিনে কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদ শুনলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বাবাকে হারালেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া।

জম্মু-কাশ্মীর পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে পাতিল সংগ্রাম শিবাজী নামে ভারতীয় সেনাবাহিনীর এক হাবিলদার নিহত ও অন্য এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২১ নভেম্বর) কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটে।

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬ শিশু-সহ ১৪ জন নিহত

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬ শিশু-সহ ১৪ জন নিহত

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি এবং একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬টি শিশু। বাকি আটজনই পুরুষ। মৃতদেহগুলি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। গাড়িটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।