বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার (২৮ জুন) সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ।
ভারী বর্ষণ
ঈদের পরদিন থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের তিন বিভাগ; দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানিবন্দি হয়ে পড়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নেত্রকোণাসহ বেশ কয়েকটি জেলার লাখো মানুষ।
ভারী বর্ষণের কবলে পড়ে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি মহাসড়ক ধসে পড়েছে। এতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ।
এমনিতেই ইসরায়েলের বর্বর আগ্রাসনের জেরে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে চরম মানবিক সংকটে পড়েছে গাজাবাসী। এর মধ্যেই ভারী বর্ষণ নতুন উদ্বেগ ও দুর্দশার সৃষ্টি করেছে উপত্যকার বাসিন্দাদের জন্য।
ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় চারটি জেলায় ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। জেলাগুলো হল- তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী। ভারী বন্যায় এসব জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
তানজানিয়ায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে ফের টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার ছোট-বড় সব নদ-নদীর পানি বেড়েছে। টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে রোপনকৃত ধানের চারা, শাক-সবজিসহ ফসলি জমি তলিয়ে গেছে।
ব্যাহত ভারী বর্ষণে নাটোর শহরের অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সিটি পার্কসহ বিশাল এলাকা। এর ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে শহরটিতে। বাসিন্দাদের দ্রুত উচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।