পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৮৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ১৫১ জন। গত ২৫ জুন থেকে এই ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে দেশটি।
ভারী
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই শহর। বাণিজ্যনগরীতে ইতোমধ্যে কমলা সতর্কতা জারি করেছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল বাংলাদেশের সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নেমে আসতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, এরইমধ্যে হাওরগুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আশংকা বাড়ছে এমন বৃষ্টি আরো দিন দুয়েক চলতে থাকলে ডুবে যাবে নিম্নাঞ্চলসহ অনেক এলাকা।
আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রংপুর, সিলেটসহ দেশের তিনটি বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে বুধবার (২১ জুন) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মোটামুটি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ সময়ে তিন বিভাগের অধিকাংশ জায়গায় এবং পাঁচ বিভাগের অনেক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে বলেও রাষ্ট্রীয় এ সংস্থাটি জানিয়েছে।
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পাকিস্তানে প্রবল বৃষ্টিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪৫ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের জেরে ঘরবাড়ি ধসে পড়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাজধানীসহ সারাদেশেই বৃষ্টিপাত বাড়বে। তবে তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতে তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে।